
মোঃ নাজিম উদ্দিন:
কুমিল্লা উওর জেলার মেঘনা উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩৯ সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এ উপলক্ষে মেঘনা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
গত রোববার (২৬ এপ্রিল) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ.এফ.এম. তারেক মুন্সি’র স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আগামী ২ মাসের মধ্যে সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ করে উপজেলা কমিটি গঠনের জন্য অনুরোধ করা হয়।
নতুন কমিটি ঘোষণাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এর-ই ধারাবাহিকতায় (২৭ এপ্রিল) সোমবার সকাল ১১টায় মেঘনা উপজেলার বিআরটিসি মোড় থেকে মানিকারচর বাজার পর্যন্ত একটি আনন্দ মিছিল বের করা হয়। পরে মানিকারচর লাল মিয়া লতিফ সরকার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটিতে মোঃ রমিজ উদ্দিন লন্ডনীকে আহ্বায়ক করে ও এম.এম. মিজানুর রহমানকে সদস্য সচিব করে এবং মোঃ সালাউদ্দিন সরকারকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়।
এছাড়াও কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন সলিমউল্লাহ মোহাম্মদ, মোঃ জয়নাল আবেদীন সরকার, দিলারা শিরিন, ডাঃ আব্দুল কাইয়ূম, অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রফেসর মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুর গফফার, মোঃ আনিসুর রহমান, মোঃ আব্দুল মতিন, মোঃ হুমায়ূন কবির, মোঃ আবু ইউসুফ নয়ন, মোঃ আব্দুল কাদির, মোঃ সিদ্দিকুর রহমান, প্রফেসর মোঃ হাবিবুর রহমান ও মোঃ জহিরুল ইসলামসহ মোট ১৮ জনকে কমিটিতে যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে রাখা হয়েছে।
কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্মানিত সদস্যদের মধ্যে রয়েছেন মোঃ শহিদুল্লাহ সরকার, আবুল কাশেম, অধ্যাপক মোঃ রেজাউল করিম, গোলাম মহিউদ্দিন মোহন, মোঃ মিজানুর রহমান, নূর মোহাম্মদ, মোঃ অহিদুজ্জামান, মোঃ মিলন মেম্বার, অ্যাডভোকেট মোঃ কামরুজ্জামান, মোঃ সালাউদ্দিন মৌলভী, ডাঃ মোঃ হাবিব উল্লাহ, ডাঃ শাহাবুদ্দিন, মোঃ মাহফুজ, আব্দুল মালেক, মোঃ জাকির হোসেন, আব্দুল গফফার, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মনির হোসেন মেম্বার, মোঃ বাহাউদ্দিন হাউদ, মোঃ বাবুল সরকার ও মোঃ আলম চানসহ মোট ৩৯ জন এ কমিটিতে রয়েছেন।
কমিটি অনুমোদনের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তারা বলেন, নতুন এই কমিটির মাধ্যমে তৃণমূল সংগঠন আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী ও সদস্য সচিব এম.এম. মিজানুর রহমানসহ সকল নেতারা কমিটি পেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েন এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. খন্দকার মারুফ হোসেনকে ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ.এফ.এম. তারেক মুন্সিকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সংগঠনকে সুসংগঠিত করা, তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং গণতান্ত্রিক আন্দোলন জোরদার করাই তাদের মূল লক্ষ্য।
আপনার মতামত লিখুন :