জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে লালমাইয়ে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান


admin প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন /
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে লালমাইয়ে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি:

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লালমাই উপজেলাতেও পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ (২৩–২৯ এপ্রিল)। সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সচেতনতা বৃদ্ধির পর আজ অনুষ্ঠিত হয়েছে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেন, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান আরা বেগম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ এবং বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মাতৃ, শিশু, কৈশোর ও প্রবীণদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক বার্তা প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং পুষ্টি বিষয়ক প্রদর্শনী।

সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, অপুষ্টি দূরীকরণে সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠান শেষে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।