
নিজস্ব প্রতিনিধি:
রবিবার কুমিল্লা আসছেন স্বৈরাচারের দোসর সাংবাদিক প্রবাস আমিন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নিউ হোস্টেল রিইউনিয়ন অনুষ্ঠানে যোগ দিতে কুমিল্লা বার্ডে আসবেন বলে জানিয়েছেন আয়োজকরা। গত ১৩ মে দৈনিক কুমিল্লার কাগজে এ নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন।
২৪ এর গণঅভ্যুত্থান পূর্ববর্তী গণভবনে কোটা সংস্কার ইস্যুতে কথিত সাংবাদিক প্রবাস আমিনের করা এক প্রশ্নে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভট উত্তরে ক্ষোভে ফেটে পরে ছাত্র জনতা।
এরপর আপামর জনতা বুকের তাজা রক্ত ঢেলে এদেশ স্বৈরাচার মুক্ত করে, পালিয়ে যায় হাসিনা।
৫ আগস্ট পরবর্তী দীর্ঘদিন সাংবাদিক প্রবাস আমিন গা ঢাকা দিয়ে থাকলেও এখন প্রকাশ্যে আসছেন। বিভিন্ন সামাজিক প্রোগ্রামে প্রবাস আমিন যুক্ত হচ্ছেন।
নিউ হোস্টেল রিইউনিয়ন অনুষ্ঠানের আয়োজক কমিটি সূত্রে জানা যায়, প্রবাস আমিন রিইউনিয়নের সুভেনিয়ার কমিটির সম্পাদক। তিনি এ আয়োজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তার কুমিল্লা আগমনে নিউ হোস্টেলের অ্যালামনাইরাও বিব্রত। কয়েকজন অ্যালামনাইয়ে সাথে কথা বলে জানা যায়, তারা স্বৈরাচারের দোসর সাংবাদিক প্রবাস আমিনের আগমন মেনে নিতে পারছেন না৷ যাদেন ইশারায় এতো ছাত্র জনতা জীবন দিলো, কুমিল্লা ছিলো জুলাই গণঅভ্যুত্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেস, সেখানে তার মতো ফ্যাসিস্টের আগমন দুঃখজনক।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান জানান, স্বৈরাচারী গোষ্ঠী বিভিন্ন সভা, রিইউনিয়নের নামে মাঠে নামছে। তাদের কোনভাবে বরদাস্ত করা হবে না। কুমিল্লার ছাত্র জনতা প্রবাস আমিনের মতো ফ্যাসিস্টের দোস্রকে প্রতিহত করবে।
ইনকিলাব মঞ্চের কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম সামদানী জানান, প্রবাস আমিনের মতো দোসরকে নিয়ে প্রোগ্রাম আয়োজন দুঃখজনক। এটা শহীদদের রক্তের সাথে বেইমানী।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নিউ হোস্টেল রিইউনিয়ন কমিটির আহ্বায়ক, বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম বলেন, প্রবাস আমিন ৮৭ ব্যাচের স্টুডেন্ট। সেও রেজিষ্ট্রেশন করেছে। পত্রিকায় স্মৃতিকথা লিখেছে। সে রিইউনিয়নে থাকবে৷
প্রবাস আমিনের মোবাইল ফোনে জানান, আমি ঢাকা আছি। কাল অনুষ্ঠানে যোগ দিবো৷
মোহাইন বিল্লাহ ফেরদৌস সহকারি পুলিশ সুপার জানান, আমাদের চিঠি দেওয়া হয়েছে ভিক্টোরিয়া সরকারি কলেজের নিউ হোস্টেল রিইউনিয়নে এমপি মহোদয় থাকবেন। বার্ডে ডিউটি পুলিশ থাকবে। ওনার
(প্রবাস আমিন) বিষয়টা জানি না। খোঁজখবর নিয়ে বিস্তারিত বলতে পারবো৷
আপনার মতামত লিখুন :