এই বারের নির্বাচনে ১১ দল হারলে হারবে বাংলাদেশ হারবে জুলাই যোদ্ধারা: নাজিম উদ্দীন মোল্লা


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন /
এই বারের নির্বাচনে ১১ দল হারলে হারবে বাংলাদেশ হারবে জুলাই যোদ্ধারা: নাজিম উদ্দীন মোল্লা

তিতাস(কুমিল্লা)প্রতিনিধি :

কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো.নাজিম উদ্দিন মোল্লা বলেছেন এই বারের নির্বাচনে ১১ দল হারলে বাংলাদেশ হারবে, এই বারের নির্বাচনে ১১ দল হারলে জুলাই যোদ্ধারা হারবে।

তিনি বলেন,আমাদের দেশে অনেক রিসোর্স রয়েছে, এগুলো কাজে লাগাতে পারলে বিশ্বের দরবারে বাংলাদেশ অনেক ধনী দেশ হবে।কিন্তু আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্রকারীরা। এখনও ষড়যন্ত্র থেমে নেই।ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে এই দেশকে ভারতের একটি দাউদার রাষ্ট্র বানিয়েছে ষড়যন্ত্রকারীরা।

আজ সোমবার ৯ ফেব্রুয়ারী বেলা ১১ টায় জুলাই যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিতাস উপজেলা শাখার সদস্য সচিব আবু সাইদের নেতৃত্বে ও জুলাই যোদ্ধা ছাত্র জনতার আয়োজনে বাতাকান্দি বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনি মিছিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো.নাজিম উদ্দিন মোল্লা একথা বলেন।

জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে নাজিম উদ্দিন মোল্লা বলেন,নির্বাচনের ফলাফল না পাওয়া পর্যন্ত আপনারা মাঠে থাকবেন। কারন আমি বলে ছিলাম এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র যদি আমরা রুখে দিতে চাই তাহলে অবশ্যই জুলাই যোদ্ধারা মাঠে ময়দানে নিরন্তর ভূমিকা রেখে যেতে হবে।ভূমিকা রেখে যেতে হবে। আমাদের আমীর ড.শফিকুর রহমান বলেছেন ১২ তারিখে নির্বাচনের ফলাফল হাতে পেয়ে ১৩ তারিখের পর থেকে মাঠে ময়দানে থেকে এদেশের মানুষের কল্যানে কাজ করতে হবে।১৩ তারিখের পর থেকে মাঠে ময়দানে থেকে এদেশের মানুষের কল্যানে কাজ করতে হবে।
এসময় নির্বাচনি মিছিলে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, জুলাই যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিতাস উপজেলা শাখার সভাপতি আশারফ অভিক,পাভেল মাহমুদ, সায়মন,নাজমুল ও রনিসহ কয়েক শতাধিক জুলাই যোদ্ধা ও ছাত্র জনতা।